1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বুটেক্স হাল্ট প্রাইজের নেতৃত্বে ত্বাহা-সুপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

বুটেক্স প্রতিনিধি 

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হাল্ট প্রাইজ ২০২৬-২৭ সেশনের ক্যাম্পাস রাউন্ডের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত এই কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফ্রেবিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আনজুম আব্দুল্লাহ ত্বাহা, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সুপন বিশ্বাস এবং হেড অব অপারেশনস রয়েছেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহিন আহমেদ।

 

প্রতি বছর হাল্ট প্রাইজে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ নির্ধারণ করেন, যা প্রতিযোগিতার মূল ভিত্তি হিসেবে থাকে। শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে। একাধিক ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হয়, যাতে তারা প্রস্তাবিত আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে পারে।

 

 

বুটেক্সের ক্যাম্পাস ডিরেক্টর আনজুম আবদুল্লাহ ত্বাহা বলেন, “বুটেক্সে হাল্ট প্রাইজের এই নয় বছরের পথচলায় আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব এবং সামাজিক প্রভাব তৈরির সক্ষমতার একটি ধারাবাহিক প্রতিফলন। এই দীর্ঘ যাত্রার ধারাবাহিকতায় এবারের আয়োজনেও আমরা তরুণদের নতুনভাবে ভাবতে, বাস্তব সমস্যার টেকসই সমাধান খুঁজতে এবং নিজেদের ধারণাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করতে চাই। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা প্রতিটি উদ্যোগই ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে।”

 

 

ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর সুপন বিশ্বাস বলেন, “হাল্ট প্রাইজ শুরু থেকেই প্রতিযোগিতামূলক পরিবেশের কারণে এটি সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং প্রতিযোগিতার মান আরও উন্নত করতে। আমাদের লক্ষ্য থাকবে, বুটেক্স থেকে এমন কিছু নতুন ও কার্যকরী আইডিয়া বেরিয়ে আসবে, যেগুলো শুধু দেশেই নয় বরং বিশ্বজুড়ে কল্যাণকর প্রভাব রাখবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com