1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে সড়কের পাশে দোকান, বাড়ছে যানজট ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ বুটেক্স হাল্ট প্রাইজের নেতৃত্বে ত্বাহা-সুপন কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ কৃষি কর্মকর্তা অবরুদ্ধ বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন  ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে ভূরুঙ্গামারীতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে ব্যবসায়ী হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

কামাল হোসেন,বাঘা (রাজশাহী) প্রতিনিধি।

 

 

উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বানভাসি ও অসহায় ১১০ পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত খাদ্য সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল খালেক।

এ সময় বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। “আমরা আপনাদের সাহায্য করতে আসিনি, আমরা এসেছি ভাই হিসেবে আপনাদের খোঁজখবর নিতে।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দেওয়া হলে সরকারি বরাদ্দের শতভাগ মানুষের কাছে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। এ সময় তিনি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মো. মইনুল হোসেন শেখ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক এবং জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আমির আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. সেকেন্দার আলী মাস্টার, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. এমদাদুল হক, আব্দুর রাজ্জাক ও শাহাদল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মাওলানা মুজিবুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক সাবদার হোসেন, চকরাজাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মমিন, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান এবং চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে আয়োজকেরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com