1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

মো: আতিকুর রহমান ,কুড়িগ্রাম প্রতিনিধি।

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ।

 

নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আইনানুগ দায়িত্ব পালন, নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে সম্যক ধারণা প্রদান, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কুড়িগ্রাম পুলিশ লাইন্সে উক্ত নির্বাচনী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম।

 

প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী সরঞ্জাম ও ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ নির্বাচনী দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব হিসেবে উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলা হয়, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ না রেখে প্রচলিত আইন, বিধি-বিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।

 

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com