1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু কামারখন্দে ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎবার্ষিকী পালিত জুয়া খেলার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির কুড়িগ্রামে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন বিদায়ী ম্যাচ খেলতে অবসর ভেঙে আর্জেন্টিনা দলে মেসি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জমির নামজারি বন্ধ, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা তাড়াশে হত-্যা মামলার গ্রেফতারি পরোয়ানায় ‘সুটার শাকিল’ গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে

কামারখন্দে ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি।

 

সিরাজগঞ্জের কামারখন্দে প্রয়াত শিক্ষক ও কামারখন্দ উপজেলার প্রথম চেয়ারম্যান আ.ত.ম. হামিদুল হক ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মুনছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছারোয়ার হোসেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, রায়দৌলতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম রিপন, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ জিন্নাহ, শিক্ষক প্রতিনিধি শামীম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আলোচনা সভায় বক্তারা আ.ত.ম. হামিদুল হক ফিরোজ মাস্টারের কর্মময় জীবন, শিক্ষা ও সমাজের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com