1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

 

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মাধনগরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন,পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে মো.জাহাঙ্গীর আলম (৪২), মো.সাইদুল ইসলামের ছেলে মো.মেহেদী হাসান (২২) এবং মৃত আহাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম হোসেনের পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধী সাব্যস্ত করে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com