1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ বিবাহ বিচ্ছেদ, দৈনিক গড়ে ১৩ মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল করায় ২৪ ঘন্টায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা গ্রেপ্তার ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ রায়গঞ্জের আকাশে চাঁদের পাশে উজ্জ্বল জ্যোতিষ্ক, স্বাভাবিক মহাজাগতিক দৃশ্য শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ: চুয়াডাঙ্গায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার দেশীয় চোলাইমদ তৈরির তরল উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশো ইউনিয়নের কসবামান্দা (ঠাকুর মান্দা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আমতি রানী ওই গ্রামের কার্তিক হালদারের স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল কসবামান্দা গ্রামে আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর হেফাজত থেকে দেশীয় চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়।

 

পরে উদ্ধার করা ওয়াশ উপস্থিত লোকজনের সামনে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নারীসহ এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com