1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ বিবাহ বিচ্ছেদ, দৈনিক গড়ে ১৩ মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল করায় ২৪ ঘন্টায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা গ্রেপ্তার ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ রায়গঞ্জের আকাশে চাঁদের পাশে উজ্জ্বল জ্যোতিষ্ক, স্বাভাবিক মহাজাগতিক দৃশ্য শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ: চুয়াডাঙ্গায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

বুটেক্স প্রতিনিধিঃ

 

 

দেশের টেক্সটাইল ও শিল্পখাতে চলমান গ্যাস সংকট, নিম্নচাপ এবং এর কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয় নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে মতবিনিময় করেছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সভায় প্রতিনিধিদল দেশের বিভিন্ন টেক্সটাইল ও শিল্পকারখানায় বিদ্যমান গ্যাস সংকটের চিত্র তুলে ধরে। তারা জানান, প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

আইটিইটির পক্ষ থেকে টেক্সটাইলসহ শিল্পখাতে দ্রুত প্রয়োজনীয় মাত্রায় গ্যাসের চাপ নিশ্চিত করতে কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ কামনা করা হয়।

প্রতিনিধিদল আরও জানায়, দীর্ঘদিন গ্যাস সংকট অব্যাহত থাকলে এর প্রভাব শুধু শিল্পের উৎপাদন ও রপ্তানিতে সীমাবদ্ধ থাকবে না। কর্মসংস্থান, শ্রমিকদের জীবিকা, নতুন বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা অর্জনসহ সামগ্রিক শিল্প অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতও গুরুতর হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রতিনিধিদলের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

সভায় আইটিইটি বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com