1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২৬ আগস্ট আজকের নামাজের সময়সূচি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির নবীপ্রেমের জনসমুদ্রে বদলে যাবে চট্টগ্রামের চেনা চিত্র রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার প্রাথমিকে শিগগিরই ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: ববি হাজ্জাজ পানির ট্যাঙ্কে চেতনানাশক মিশিয়ে ৭ জনকে অচেতন, টাকা-স্বর্ণালঙ্কার লুট সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ঘুড়কা কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নূর নবী মিঞা।

 

গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার পনুয়েল মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. শামীমা সুলতানা ও সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াদুন জান্নাত রিয়া।

 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, সৃজনশীলতা, প্রযুক্তিজ্ঞান ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা জরুরি।

 

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং গুড নেইবারস বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com