1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির নবীপ্রেমের জনসমুদ্রে বদলে যাবে চট্টগ্রামের চেনা চিত্র রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার প্রাথমিকে শিগগিরই ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: ববি হাজ্জাজ পানির ট্যাঙ্কে চেতনানাশক মিশিয়ে ৭ জনকে অচেতন, টাকা-স্বর্ণালঙ্কার লুট সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্যামগোপ এলাকায় ফুলজোড় নদীতে এ অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

 

অভিযানকালে ফুলজোড় নদীতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ৫০টি জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় রায়গঞ্জ থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করলে মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা জানান, ফুলজোড় নদীতে চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন ও বংশবিস্তার স্বাভাবিক হবে। পাশাপাশি নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com