1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির নবীপ্রেমের জনসমুদ্রে বদলে যাবে চট্টগ্রামের চেনা চিত্র রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার প্রাথমিকে শিগগিরই ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: ববি হাজ্জাজ পানির ট্যাঙ্কে চেতনানাশক মিশিয়ে ৭ জনকে অচেতন, টাকা-স্বর্ণালঙ্কার লুট সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে পার্বতীপুর মডেল থানা চত্বরে এই কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেই কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। জনসাধারণকে দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সর্বদা কাজ করছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সকলকে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নব কুমার বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com