1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৭, দুই দালাল গ্রেপ্তার নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ রায়গঞ্জে পিএনপি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সম্মাননা গাজীপুরে গভীর জঙ্গলে মিলল ১২ ঘোড়ার দেহাবশেষ, উধাও মাংস ডিমলায় ইয়াবাসহ এক যুবক আটক  সিরাজগঞ্জে জাল ওয়ারিশান সনদ মামলায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

কামারখন্দের ১৩ বছর বয়সী এক কিশোর আট দিন ধরে নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

 

সিরাজগঞ্জের কামারখন্দের ১৩ বছর বয়সী এক কিশোর আট দিন ধরে নিখোঁজ। গ্রামের মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না হওয়ায় মা-বাবা তাকে শাসন করেন। এরপর গত ১০ আগস্ট স্মার্টফোন, চার্জার, নগদ ২০০ টাকা ও কিছু কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তার সন্ধান মেলেনি। এ ঘটনায় কামারখন্দ থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

 

 

 

ইব্রাহিম উপজেলার জামতৈল ইউনিয়নের চর টেংরাইল গ্রামের পাওয়ারলুম কারিগর লিটন মন্ডল এবং মাজেদা খাতুন দম্পতির ছেলে।

 

 

 

 

কান্নাজড়িত কণ্ঠে বাবা লিটন মন্ডল বলেন, আত্মীয়-স্বজন সবার বাড়িতেই খোঁজ নেওয়া হয়েছে। কোথাও যায়নি সে। কোথায় যেতে পারে তাও বলতে পারছি না। প্রথম দিন তাকে খুঁজে ভ্যানে করে বাড়ি নিয়ে ফিরছিলাম। হায়দারপুর আসতেই ভ্যান থেকে লাফ দিয়ে আবার পালিয়ে যায়। পরে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কামারখন্দ থানায়ও জিডি করা হয়েছে।

 

 

ইব্রাহিমের মা মাজেদা খাতুন বলেন, এর আগে একবার আত্মীয়-স্বজনের বাসায় গিয়েছিল, তখন পেয়েছিলাম। কিন্তু এবার মাদ্রাসায় ঠিকমতো যায় না, এজন্য হুজুর আমার কাছে বলেছিল, এক মাস ধরে মাদ্রাসায় যায় না। বাড়িতে ছেলে আসার পর আমি তাকে বলেছিলাম, তুমি এক মাস ধরে মাদ্রাসায় যাও না কেন, এরপর একটু বকাঝকা করেছিলাম। পরে দেখি কাপড়-চোপড় গোছায়। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবে, সে বলল, মাদ্রাসায় যাব। এরপর বাসায় থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

 

 

 

ইব্রাহিমের চাচা জাহিদ বলেন, আট দিন ধরে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। আমরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার মাধ্যমে খোঁজাখুঁজির চেষ্টা করছি।

 

 

 

 

কামারখন্দ থানা ওসি হাসমত আলী বলেন, এখন পর্যন্ত উদ্ধার হয়নি। পরিবার নিখোঁজ ডায়েরি করেছে। আমরা হারানো বিজ্ঞপ্তি সারা দেশের সব থানায় পাঠিয়েছি। সব বিষয় মাথায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে খোঁজার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com