
হাবিবুর রহমান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় ৩ পিস ইয়াবাসহ সোহেল (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বালাপাড়া গোডাউনের পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল (২৩) একই এলাকার অহিদুল (৪৫)-এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বালাপাড়া গোডাউনের পাড় এলাকায় সোহেলের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরেন এবং জিজ্ঞাসাবাদ করেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা ডিমলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।