1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৭, দুই দালাল গ্রেপ্তার নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ রায়গঞ্জে পিএনপি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সম্মাননা গাজীপুরে গভীর জঙ্গলে মিলল ১২ ঘোড়ার দেহাবশেষ, উধাও মাংস ডিমলায় ইয়াবাসহ এক যুবক আটক  সিরাজগঞ্জে জাল ওয়ারিশান সনদ মামলায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৭, দুই দালাল গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ ওই সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় সূত্র।

 

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে।আটককৃত ব্যক্তিরা জানান তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিলো। ভারতীয় আইনশৃংখলা বাহিনী বিএএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং গতকাল তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেন।

 

স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়।

 

এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com