1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

ন্যায্য মজুরি প্রদান ও বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএডিসির সার গোডাউনে ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সারসহ অন্যান্য পণ্য লোড-আনলোড বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেন তারা।

 

শ্রমিকেরা জানান, বিএডিসির সার গোডাউনে বর্তমানে প্রায় ৪০ জন শ্রমিক কাজ করেন। ট্রাক থেকে সারের বস্তা নামানোর ক্ষেত্রে নির্ধারিত মজুরি অনুযায়ী প্রতি বস্তায় ৫ টাকা পাওয়ার কথা থাকলেও তাদের ৩ টাকা করে দেওয়া হচ্ছে। আর ট্রাকে সার তোলার ক্ষেত্রে প্রতি বস্তায় ৩ টাকা ৫০ পয়সা মজুরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।

 

শ্রমিকদের আরও অভিযোগ, লোড-আনলোডের মজুরির পাশাপাশি তারা যে বকশিশের অর্থ পান, সেখান থেকেও বিএডিসি কর্তৃপক্ষ প্রায় অর্ধেক টাকা কেটে নেয়। এতে দীর্ঘদিন ধরে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

ন্যায্য মজুরি কার্যকর ও বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধের দাবিতে শনিবার সকাল থেকে শ্রমিকেরা ধর্মঘটে যাওয়ায় গোডাউনে সার লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

শ্রমিকেরা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে নির্ধারিত মজুরি কার্যকর এবং বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com