1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

 

 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে অতর্কিত হামলার ঘটনায় রায়গঞ্জ ও সলঙ্গার বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

 

 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বিক্ষোভে অংশ নেন।

 

 

নলকা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বকুলতলা ও সাহেবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

একইভাবে সলঙ্গা বাজারে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির গাড়িতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

 

অপরদিকে ধুবিল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মালতিনগর আমতলা বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। এছাড়া  ভূঁইয়াগাঁতী, চান্দাইকোনা, নিমগাছী, হাটপাঙ্গাসীসহ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তিনি দল-মত, মতাদর্শ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সব মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি নিন্দনীয় ও কাপুরুষোচিত ঘটনা।

বিক্ষোভকারীরা বলেন, হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার নেপথ্যে কারা জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জ-৩ আসনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

 

 

 

এদিকে হামলার ঘটনায় রায়গঞ্জ-সলঙ্গার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহসানুজ্জামান বলেন,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।

 

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খা বলেন, একটি মিটিং শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com