1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ,পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর পোরশায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

পোরশা থানাধীন দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুমান ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)-কে গ্রেফতার করে।

 

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১. নম্বর আসামি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং ২. আসামি শ্রী গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

 

এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার বুক পকেটে থাকা মাদক বিক্রির নগদ ২,৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় এসআই মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে পোরশা থানায় এজাহার দাখিল করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-০৯, তারিখ: ১৪/০৮/২০২৬ খ্রি:)।

 

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com