1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

 মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালপুর-ভূঞাপুর আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই।

বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবনটি দ্রুত নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com