1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় এক বিশেষ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।

নিতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদেকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ‘দেশরত্ন’ মরহুম বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের কল্যাণে তাঁর আত্মত্যাগ এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষায় তাঁর দীর্ঘ আপোষহীন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন, যা জাতীয় রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com