1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

 

 

সলঙ্গা( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়।

সভায় সংগঠনের প্রয়াত সভাপতি ও সাংবাদিক সাহেদ আলীর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁর স্মরণে সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সাংবাদিকরা। পরে সংগঠনের আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন পদে প্রার্থী আহ্বান করা হয়। সভাপতি পদে রফিকুল ইসলাম মন্টু ও লিখন আহমেদ প্রার্থী হন। পরে লিখন আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করায় রফিকুল ইসলাম মন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সুলতান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সোহেল রানা ও কে.এম. আল আমিন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সোহেল রানা ৫ ভোট এবং কে.এম. আল আমিন ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ফলে কে.এম. আল আমিন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে সভায় জানানো হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com