1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ বিবাহ বিচ্ছেদ, দৈনিক গড়ে ১৩ মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল করায় ২৪ ঘন্টায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা গ্রেপ্তার ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ রায়গঞ্জের আকাশে চাঁদের পাশে উজ্জ্বল জ্যোতিষ্ক, স্বাভাবিক মহাজাগতিক দৃশ্য শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ: চুয়াডাঙ্গায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫২ Time View

 

 

মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), প্রতিনিধি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় মরিচ ক্ষেতে চাষ করা একটি বৃহৎ আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।

 

শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাছটি উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতে প্রায় দুই বছর ধরে গাঁজা গাছটি লালন-পালন করে আসছিলেন। গাছটি ধীরে ধীরে প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের অভিযানে সেটি জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজন। তারা দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এলাকায় আরও কোনো গাঁজা গাছ বা অবৈধ মাদক চাষ রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক মাদক কারবারিদের প্ররোচনায় অধিক লাভের আশায় এ ধরনের অবৈধ চাষাবাদে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক কারবারি বা মাদক চাষী—কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com