1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

সলঙ্গায় র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২১ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জ এর একটি বিশেষ অভিযানে সলঙ্গা থানা এলাকা থেকে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪,৭০০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকালে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ৫ নভেম্বর রাত সাড়ে দশটায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন ভেংড়ী সাকিনস্থ সাইফুল ইসলামের ভাটার কয়লার দোকানের সামনে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে অভিযান চালায়।

অভিযানে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৫৫) ও বাবুল শাহ্‌ (৬০)-কে গ্রেফতার করা হয়।রবিউল ইসলাম, পিতা মৃত আব্দুল আজিজ, সাং—কাঁঠালবাড়ীয়া (শাহাজীপাড়া), ১নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন, থানা—কাশিয়াডাঙ্গা, জেলা—রাজশাহী।বাবুল শাহ্‌, পিতা মৃত সমিরুদ্দিন শাহ্‌, সাং—মাদারিপুর (পূর্বপাড়া), ৩নং ওয়ার্ড, গোদাগাড়ী পৌরসভা, থানা—গোদাগাড়ী, জেলা—রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা ট্রাকযোগে হেরোইন বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com