1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সালথায় ইউপি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বার্তা প্রধান
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৭৮ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আখি আক্তার (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামের নিজ বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেজ মাতুব্বরের দ্বিতীয় স্ত্রী।পুলিশ ও নিহতের পরিবার জানান, ইউপি সদস্য পারভেজ মাতুব্বরের প্রথম স্ত্রী ছিল।

তার একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। এরপর গত বছর পাশের সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আখি আক্তারকে বিয়ে করেন পারভেজ।কিন্তু বিয়ের পর থেকে প্রায়ই প্রথম স্ত্রীকে নিয়ে আখির সঙ্গে পারভেজের রাগারাগি হতো।

ধারণা করা হচ্ছে, প্রথম স্ত্রীর কথা ভেবে মানসিক চাপ থেকে আত্মহত্যা করেন আখি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com