1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মানব কল্যাণে নিবেদিত ‘মানবিক ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্কুলছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক ঘরভাড়া পরিশোধ করতে নিজের চুল বিক্রি করলেন রেহানা মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,কাজ শেষে না হতেই সড়কে ধস  ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ী সিমসহ, ডিবির অভিযানে গ্রেপ্তার বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে,আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান  ১৭ বছর রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে বিএনপি: বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই দ্রুত শুরু হবে: পর্যটনমন্ত্রী

মানব কল্যাণে নিবেদিত ‘মানবিক ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

নিজস্ব প্রতিনিধি 

 

‘মানবতার সেবায় আমরা, আলোর পথে সমাজ গড়ি’ শ্লোগানে সিরাজগঞ্জে মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

 

 

 

 

 

 

শনিবার (৮ই আগষ্ট) শহরের ৩নং চায়না ক্রসবার বাঁধে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কর্তন, আলোচনা সভা, খেলাধুলা, ক্রেস্ট প্রদান ও লটারিসহ নানা কর্মসূচি।

 

 

 

 

 

 

 

মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করে আসছে। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবাও দিয়ে যাচ্ছে সংগঠনটি।

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব প্রকৌশলী এস এম শাহিন।

 

 

 

 

 

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব ও কৃষি চিত্রপুরীর প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম মানিক। এছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

 

 

 

 

 

 

 

 

এ সময় বক্তারা বলেন, মানবিক ফাউন্ডেশন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ বিনামূল্যে করে থাকে। মানবিক কাজের মধ্য দিয়ে সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে সংগঠনটি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান বক্তারা।

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে মানবিক ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে অবদান রাখায় নিউজ২৪ সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা, যমুনা টিভি জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেলও আনন্দ টেলিভিশনের সাংবাদিক হুমায়ন কবির সোহেল সহ সাতজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

 

 

 

 

 

৯৯ বার রক্তদাতা হিসেবে মনিরুজ্জামান নুর এলাহীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

 

 

 

অনুষ্ঠানে অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য এক অসহায় বাবাকে ২৫ হাজার এবং দুরারোগ্য রোগে আক্রান্ত আরও এক ভাইকে, ২৭ হাজার ৪০০ টাকা সহ মোট ৫২ হাজার ৪০০ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানের শেষপর্বে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত অতিথি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান ইমন বলেন, বিভিন্ন মসজিদে টাকার জন্য যখন ইলেকট্রিক্যাল কাজগুলো করা সম্ভব হত না, তখন থেকেই আমার উদ্যোগ ছিল একটি সংগঠন করার। সেই সংগঠনের মাধ্যমে মসজিদ-মাদ্রাসায় বিনামূল্যে ওয়্যারিংয়ের কাজ করে দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের জন্য বিভিন্ন মানবিক কাজ করার পরিকল্পনা করি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com