1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মানব কল্যাণে নিবেদিত ‘মানবিক ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্কুলছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক ঘরভাড়া পরিশোধ করতে নিজের চুল বিক্রি করলেন রেহানা মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,কাজ শেষে না হতেই সড়কে ধস  ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ী সিমসহ, ডিবির অভিযানে গ্রেপ্তার বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে,আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান  ১৭ বছর রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে বিএনপি: বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই দ্রুত শুরু হবে: পর্যটনমন্ত্রী

মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর মান্দায় ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার পর আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং তাঁকে জিম্মি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মধ্যমৈনম (সরদারপাড়া) গ্রামের হাফিজুর রহমান সবুজ (২৯) ও আব্দুল মতিন (২০)। পুলিশ বলছে, গ্রেপ্তার হাফিজুর ও মতিন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

মামলার বাদী আব্দুর রহিমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পনার গ্রামে। তিনি ঢাকায় আল মদিনা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি মান্দা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ওই রিক্রুটিং এজেন্সিতে এজেন্ট হিসেবে কাজ করতেন। এ কারণে প্রতিষ্ঠানের মালিক ইউনুছ আলীসহ কর্মচারীদের সঙ্গে তাঁর পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। গত ২৫ জুলাই হাফিজুর মুঠোফোনে আব্দুর রহিমকে জানান, তাঁর কাছে কিছু ডলার আছে। তিনি ওই ডলার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভাঙিয়ে টাকা নিতে চান। বিষয়টি আব্দুর রহিম এজেন্সির মালিককে জানান।

এরপর গত ১ আগস্ট হাফিজুর ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে নমুনা হিসেবে ১০ ডলারের পাঁচটি নোট দেখান। এতে আব্দুর রহিমের বিশ্বাস তৈরি হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ভোরে বাসযোগে ঢাকা থেকে নওগাঁ আসেন আব্দুর রহিম। পরে ডাচ্-বাংলা ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। দুপুরের দিকে তিনি হাফিজুরের সঙ্গে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন।

ওই দিন সন্ধ্যার দিকে ডলার নেওয়ার জন্য হাফিজুরকে ৫ লাখ টাকা দেওয়া হয়। পরে ডলার চাইলে হাফিজুর তাঁকে মোটরসাইকেলে করে সন্ধ্যা সাতটার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক অফিসের পাশে একটি আন্ডারগ্রাউন্ড কক্ষে নিয়ে তাঁকে জিম্মি করা হয়। এ সময় হাফিজুরের সহযোগীরা তাঁর কাছে থাকা আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী আব্দুর রহিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।

এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে হাফিজুর রহমান সবুজ, আব্দুল মতিন, এনামুল হক, মাহফুজুর রহমান সুমন, জয়নাল, আল মামুন ও কনক কুমারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে হাফিজুর রহমান সবুজ ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। হাফিজুরের বাড়ি থেকে ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com