1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী 

বার্তা প্রধান
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশ ছোট হলেও এখানে বহু মানুষের বসবাস। বহু গোত্র ও বহু সম্প্রদায়ের দেশ বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে র্নির্দ্বিধায় ধর্মের বাণী, ধর্মের কথা, জীবের কল্যাণে তথা মানুষের কল্যাণে সকল প্রকার ধর্মীয় আচার-আচরণ, পুজা পার্বন পালন করার হুকুম দিয়ে গিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন। 

গতকাল রাতে খাগড়াছড়ি জেলা সদরের কৃষ্ণনগর এলাকায় শ্রী শ্রী শংকর মঠ পার্থ সারথী আশ্রমে আয়োজিত বিশ্বশান্তি মঙ্গলাত্বে শ্রী শ্রী গীতাযজ্ঞ ও মহতি ধর্ম সভা-২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ০২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়িদের মধ্যে দু’যুগেরও বেশি সময়ের ভ্রাতৃঘাতি সংঘাতের অবসান ঘটিয়ে পার্বত্য অঞ্চলে শান্তির নীড় রচনা করেছিলেন। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাহাড়িদের মধ্যে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধন গড়ে ওঠায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহা উন্নয়নের ছোঁয়ায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের চমৎকার প্রাকৃতিক সৌন্দযের্য্যর লীলাভূমির ক্ষেত্র হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছে। আর এর সব কিছুরই দাবীদার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এজন্য আমরা পার্বত্যবাসী গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

শ্রী শ্রী শংকর মঠ পার্থ সারথী আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শিব শংকর দেব-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আশীর্বাদক হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, খাগড়াছড়ি সদর পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, আশীষ ভট্টাচার্য্য, চট্টগ্রামের বিশিষ্ট ভাগবতীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আলোচনা সভার আগে মৈত্রীয় বন্ধনে সৃজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় হাজারো ভক্ত গুরুভাইয়েরা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্রঃ 

মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com