1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ এমপিও কাগজপত্রে কারসাজির অভিযোগ, পীরগঞ্জে শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আমতলী চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহ্বায়কের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান  সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক ‘খোলা আকাশ সেলুন’ শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে নাচোলের গ্রামীণ কর্মজীবী মানুষ সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নাসিরনগরে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক যে ৬ ক্ষেত্রে ‘গিবত’ করলেও গোনায় হয় না একাদশে ক্লাস শুরু আজ

সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 

 

নাটোরে সিংড়ায় গাঁজার গাছসহ তোফাজ্জল হোসেন পিচ্চি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে অভিযুক্ত ব্যক্তির নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার এবং তোফাজ্জলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক তোফাজ্জল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে গাঁজা চাষ ও বেচাকেনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com