1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে প্রতারণা সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ১৩ জনের বিরুদ্ধে শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী, চকলেট বিতরণের ছবি ভাইরাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা সরকারি ঘর কেনাবেচা ও দখলের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক ডিজিটাল যুগে যশোর জেলা আইনজীবী সমিতি, চালু হলো সফটওয়্যার ও মোবাইল অ্যাপ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা,বিপুল পরিমাণ মোড়ক জব্দ সীমানাপ্রাচীর নেই, রাত হলেই বিদ্যালয়ে মাদকের আড্ডা:দুর্গন্ধে ব্যাহত পাঠদান

স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

 

 

বিনোদন ডেস্ক 

 

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিনটিকে সামনে রেখে তার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’-এর আয়োজনে তাকে এই সম্মাননা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

 

 

 

অনুষ্ঠানে রুনা লায়লাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটারটি উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পী।

 

 

 

 

 

 

 

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।

 

 

 

‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা অধ্যায় ও স্মৃতিময় গল্প। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানটি আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

 

 

বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। সিনেমার গান ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিকসহ বিভিন্ন ধারার সংগীতে তার অসামান্য অবদান রয়েছে। নিজস্ব গায়কি ও কণ্ঠশৈলী দিয়ে কয়েক দশক ধরে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের অসংখ্য শ্রোতাকে মুগ্ধ করে আসছেন এই সংগীতশিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com