1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে প্রতারণা সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ১৩ জনের বিরুদ্ধে শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী, চকলেট বিতরণের ছবি ভাইরাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা সরকারি ঘর কেনাবেচা ও দখলের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক ডিজিটাল যুগে যশোর জেলা আইনজীবী সমিতি, চালু হলো সফটওয়্যার ও মোবাইল অ্যাপ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা,বিপুল পরিমাণ মোড়ক জব্দ সীমানাপ্রাচীর নেই, রাত হলেই বিদ্যালয়ে মাদকের আড্ডা:দুর্গন্ধে ব্যাহত পাঠদান

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশুসহ মোট ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেনীপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

 

আটককৃতদের তালিকায় রয়েছেন চারজন পুরুষ, চারজন নারী এবং একজন শিশু। আটক পুরুষদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈ-র ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

 

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে থাকা বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বেনীপুর বাজারের মোড়ে এই অভিযান পরিচালিত হয়। সেই সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ওই নয়জনকে আটক করা হয়।

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com