1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে প্রতারণা সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ১৩ জনের বিরুদ্ধে শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী, চকলেট বিতরণের ছবি ভাইরাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা সরকারি ঘর কেনাবেচা ও দখলের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক ডিজিটাল যুগে যশোর জেলা আইনজীবী সমিতি, চালু হলো সফটওয়্যার ও মোবাইল অ্যাপ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা,বিপুল পরিমাণ মোড়ক জব্দ সীমানাপ্রাচীর নেই, রাত হলেই বিদ্যালয়ে মাদকের আড্ডা:দুর্গন্ধে ব্যাহত পাঠদান

সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ১৩ জনের বিরুদ্ধে

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়িতে হামলা, বসতঘর ও দোকানপাট ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ১৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. সুলতান হোসেন সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বমধুরাপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেনের চাচাতো ভাই আশরাফুল কয়েকজনকে মাদকদ্রব্য বিক্রিতে নিষেধ করায় বিরোধের সূত্রপাত হয়। এর জেরে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সুলতান হোসেনের বাড়িতে গিয়ে বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করেন। পরদিন ১৩ নভেম্বর ভোর ৫টার দিকে আবারও হামলা চালিয়ে তাঁর দুই প্রবাসী ভাইয়ের ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

 

এ ছাড়া আবুল হাসেমের মনিহারি দোকানঘর ভাঙচুর করে ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

 

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com