1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টা ৫০ মিনিটে বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।
আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে। র‌্যাব জানায়, তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com