1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু জাল ওয়ারিশান সনদের মাধ্যমে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন উল্লাপাড়ায় পানির মিটার চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার নওগার মান্দা উপজেলার জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম   বেনাপোল সীমান্তে  শাড়ি-চাদর-কম্বলসহ ১৭ লাখ টাকার পণ্য আটক নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক

উল্লাপাড়ায় পানির মিটার চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পানির মিটার চুরির অভিযোগে একটি চক্রের তিন আপন ভাইসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর ইসলামের তিন ছেলে শাকিল আহমেদ, মোস্তাকিন আহমেদ ও বাবু আহমেদ। অপর দুজন হলেন বাহাদুর মল্লিকের ছেলে বাদল মিয়া এবং আব্দুস ছামাদের ছেলে মজিবর রহমান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে স্থাপিত পৌরসভার সরবরাহ করা পানির প্রায় ৫০০টি মিটার চুরির ঘটনা ঘটে। এতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টির পাশাপাশি ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। চুরি হওয়া মিটার পুনঃস্থাপন ও নতুন মিটার সংগ্রহ করতে তাঁদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হচ্ছে।

 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

 

এরপর উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) রূপকারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

 

 

পুলিশের এ অভিযানে পানির মিটার চুরি বন্ধ হবে এবং পৌরবাসীর ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com