1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগার মান্দা উপজেলার জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম   বেনাপোল সীমান্তে  শাড়ি-চাদর-কম্বলসহ ১৭ লাখ টাকার পণ্য আটক নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক সিএনজির পেছনে লুকানো ছিল গাঁজা, গ্রেপ্তার ২ গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি অর্থনৈতিক কূটনীতিতে মাইলফলক প্রধানমন্ত্রীর জাপান সফর ‘আত্রাইয়ের হুজুরে’র পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড় সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫ লাখ টাকার হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেপ্তার

বেনাপোল সীমান্তে  শাড়ি-চাদর-কম্বলসহ ১৭ লাখ টাকার পণ্য আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

‎সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধি

‎

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎

‎শুক্রবার (৩০ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

‎

‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৩৪টি শাড়ি, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা ও ৪১৬টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

‎

‎তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com