1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু জাল ওয়ারিশান সনদের মাধ্যমে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন উল্লাপাড়ায় পানির মিটার চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার নওগার মান্দা উপজেলার জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম   বেনাপোল সীমান্তে  শাড়ি-চাদর-কম্বলসহ ১৭ লাখ টাকার পণ্য আটক নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ,পোরশা (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম-গড়াকান্দরগামী পাকা সড়কে বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে মাদক বিক্রির খবর পেয়ে পোরশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। রাত ১১টা ১০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে পরিহিত লুঙ্গির কোচর থেকে ১০০ মিলিগ্রাম ওজনের ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইউসুফ আলী (৩৮), মো. ইমরান নাজিম (২৩) ও মো. ফারুক হোসেন (২৬)।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ। মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com