1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৪ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, রোববার (৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সসংলগ্ন পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং মৃত গফুর শেখের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংস্থাটি জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক পাচার, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com