1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দ করা ৪৪০ বস্তা টিএসপি সার অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ সময় সার বহনকারী একটি ট্রাকও আটক করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার ও ট্রাকটি হেফাজতে নেয়।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ সরকারি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ট্রাকটি আটক করেন।

 

আটক ট্রাকে থাকা চালানে পণ্যের বিবরণ, টিএসপি সারের পরিমাণ ও পরিবহনসংক্রান্ত বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালানে উল্লেখ করা তথ্যের সঙ্গে জব্দ করা সারের পরিমাণ, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

 

জব্দ করা সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের বলে জানা গেছে। সার আটকের পর মিনারুল ইসলাম দাবি করেন, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা সম্ভব না হওয়ায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।

 

আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘সার সরিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মিনারুল ইসলাম, জব্দ করা সার ও ট্রাকের চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com