1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৩৩ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আচরণ বিধিমালার উপর প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) ও ৬ষ্ট উপজেলা নির্বাচনের ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদদ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ফরিদপুরের সহকারী পরিচালক ফারুক হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইমরানুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সালথা-নগরকান্দায় নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। কেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার সবাই গুরুত্ব সহকারে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কেউ দায়িত্ব পালনে কোন অবহেলা করবেন না। নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলেই সজাগ আছে। সালথা-নগরকান্দা বাসীকে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com