1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না, আমরা মানুষ-এই হোক বড় পরিচয়:শামা ওবায়েদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ Time View

সাজ্জাদ হোসেন,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক মতাদর্শ—এসব ভেদাভেদে আমরা বিশ্বাস করি না। ‘সংখ্যালঘু’ শব্দটিকেও আমরা বিশ্বাস করি না। আমাদের বড় পরিচয়, আমরা মানুষ। আমরা এই মাটির সন্তান। আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে।”

আজ বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

শামা ওবায়েদ আরও বলেন, “নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি—সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা—এসব কিছু নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে হাঁটতে হবে।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রেখে তিনি বলেন, “অনেক বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। নারী-পুরুষ—কেউই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী দিনে যেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে, যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com