1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) সলঙ্গা থানাধীন ৭ নম্বর নলকা ইউনিয়নের বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

 

আটক ব্যক্তি হলেন মো. টিপু সুলতান (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিপু সুলতানের কাছ থেকে ৮৫০ পিস নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

তিনি আরও জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com