1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনায় , ৫ জনের কারাদণ্ডসহ জরিমানা ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ উল্লাপাড়ায় ‘ডিবি পরিচয়ে’ চাঁদা দাবি আটক ১ চুয়াডাঙ্গা সীমান্তে মাদকের নতুন ফাঁদ, বহনে ব্যবহার হচ্ছে স্কুলশিক্ষার্থীরা তাড়াশে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ইট ভাটায় সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু নেপাল থেকে বন্যার পানিতে আসা অচেনা মাছ খাওয়া ও বিক্রিতে সতর্কতা

সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সলঙ্গা থানা বিএনপি। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মারুফ হাসান খোকন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক ও সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা ও আইয়ুব আলী মন্ডল, রামকৃষ্ণ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া।

 

এ ছাড়া রায়গঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদেছ হোসেন সোহান এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। দলটির বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত করে লাভ হবে না। দলের নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু মুখে শহীদ জিয়ার আদর্শের কথা বললে হবে না, তা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচরণে বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকার কথাও তারা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি সলঙ্গা থানার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com