1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ ২ মোটরসাইকেল

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৭ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর তথ্য ও দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে সলংগা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সলংগা থানাধীন চরিয়া শিকার মধ্যপাড়া এলাকায় সোনালী ব্যাংক পিএলসি-এর সামনে ঢাকা–নাটোর মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সময় অজ্ঞাত আরেক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোট দুইটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

সলংগা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com