1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

শেষ হলো নির্বাচনী প্রচারণা, এবার ভোটের অপেক্ষা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৫ Time View

 ডেস্ক

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা আজ ভোরে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর থেকে নির্বাচনী এলাকায় আর কোনো ধরনের মিছিল, জনসভা বা মাইকিং করা যাবে না।

 

 

এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতেই মাঠ গরম করা নির্বাচনী সব কার্যক্রম শেষ করে নিয়েছেন প্রার্থীরা।

 

এখন প্রস্তুত নির্বাচন কমিশনও। সারা দেশে এরই মধ্যে পৌঁছে গেছে বিশাল এ যজ্ঞের নানা সরঞ্জাম। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এখন শুধুই ভোটের অপেক্ষা।

 

 

এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এ ভোট শুরু হবে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট উপলক্ষে আগামীকাল বুধবার ও পরশু ভোটের দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। আসন সংখ্যা ২৯৯টি (একটি আসনে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত)। নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত রাজনৈতিক দল ৫১টি। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com