1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

শিবগঞ্জের চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ Time View

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার গ্রামে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে শাহিনুর হত্যা মামলার পালাতক প্রধান দুই আাসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।
১৪ এপ্রিল( রোববার) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানা এলাকায় র‍্যাব-১২ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার গ্রামের মোঃ ইসমাইল হোসেন(চান মিয়া) এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৫০) ও শহিদুল ইসলাম এর ছেলে মোঃ মেহেদী হাসান(২২)। র‍্যাব-১২ বগুড়ার কেম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সোমবার বেলা ১১ টায় তাদের গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেছেন।
এর আগে নিহত শাহিনুরে স্ত্রী ২৭ এপ্রিল শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন,ধৃত আাসমীদের সাথে তাদের বসতবাড়িতে ডাব গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি। ওই দিন বিকাল ৪,১০ ঘটিকায় তার স্বামী শাহিনুর শিবগঞ্জ থানাধীন রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার গ্রামস্হ মদি দোকানের সামনে পাঁকা রাস্তায় পৌছিলে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে তার স্বামীকে লোহার রড়,গাছের ডালপালা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুত আহত করে।পরে স্হানীয় লোকজন তাকে গুরুত্ব আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসাধীন অবস্থায় ২৯ তারিখ রাত্রি অনুমান ৯ টায় মৃত্যুবরণ করেন।
র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়,গত ২৭ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪,১০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার গ্রামে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে একই গ্রামের ধৃত পালাতক আসামীদ্বয়ের কথার কাটাকাটি হয়।একই তারিখ বিকাল ৪.১০ ঘটিকায় আসামীরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী এলোপাতাড়ি মারপিট করে আহত করে।পরে স্হানীয় লোকজন শাহিনুরকে গুরুত্ব আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি ২৯ মার্চ রাত্রি অনুমান ৯ টার দিকে শাহিনুর মৃত্যুবরণ করেন।নিহতের স্ত্রী বাদী হয়ে ২৭ মার্চ শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তিতে শিবগঞ্জ থানায় মামলা নং ৫৫, তারিখ ৩০/০৩/২০৩৪ ধারা১৪৩/৩২২/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১৪৪/৩৪পেনেল কোড-১৮৬০ রুজু হয়। মামলা অনুযায়ী আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে র‍্যাব-১২ সিপিএসসি,বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল রাত সাড়ে ১০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করে। ধৃত আসামী শহিদুল ইসলাম এর তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত্রি সাড়ে ১১ টায় শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় আভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম এবং মেহেদী হাসান এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com