1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পাচারের অভিযোগে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১

র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৬ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি 

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সলঙ্গা থানাধীন পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ রাজু (২৫)। তার পিতা মৃত জাহাঙ্গীর। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, রাজু দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সলঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুরে এ বিষয়ে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com