1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী আহত ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রংপুর বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার আহ্বান প্রশাসনের রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামান সরকার রোম বাদশার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার এবং পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে নিজের আঙ্গিনায় বা বিদ্যালয়ের আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com