1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুধ খাঁটি নাকি ভেজাল? চিনে নিন সহজ উপায়ে জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় টাইগারদের   ১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

‎১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি ‎নিরাপত্তা,গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

 

‎

‎ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

‎

‎

‎আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। সম্ভাব্য সব ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে উপজেলাজুড়ে চেকপোস্ট, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সাথে সিভিল পোশাকে পুলিশের বিশেষ তৎপরতাও বাড়ানো হয়েছে।

‎

‎শুক্রবার (১৪ আগস্ট) ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়,উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও সম্ভাব্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

‎

নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পলিশের একটি বিশেষ ইউনিটের সদস্যদের সিভিল পোশাকে অপারেশনাল দায়িত্বে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের সহযোগী গোয়েন্দা কার্যক্রম তৎপরতা। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম।

 

‎

‎পুলিশ সূত্রে আরও জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ও কার্যক্রম স্থগিত থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে নিরবচ্ছিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

‎

‎সম্প্রতি উপজেলার মাইজবাগ ও মগটুলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল ও সমাবেশের পর ৩ জনকে গ্রেপ্তারের করে আদালতে সোপর্দের কথা জানিয়েছে পুলিশ। এসব ঘটনার প্রেক্ষাপটে ১৫ আগস্টকে ঘিরে উপজেলা বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ১৫ আগস্টের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে এই অভিযান আরও জোরালো করা হয়েছে।

‎

‎এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের যেকোন ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রস্তুত ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। পুলিশের মহড়া ও টহল টিম বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য উপজেলাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com