
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য এবং নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করতে ছুটির দিনেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৪ আগষ্ট) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সদর উপজেলার স্টেশন বাজার, ফজলুল হক রোডের কাঁচামাল আড়তের পাইকারি বাজার, ইবি রোড বাজার ও ২নং খলিফাপট্টি বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্য উপস্থিত ছিলেন।
মো. সোহেল শেখ জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি নেওয়া, ক্রয় রশিদ না থাকা ও বেকারি পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরিফ মাংসের দোকানের মালিক মো: আরিফুল ইসলামকে ২ হাজার, মেসার্স বিসমিল্লাহ ভান্ডারের মালিক মো: মজনু শেখকে ১ হাজার ও মারহাবা বাকরখানীর প্রতিনিধি মো: নাঈমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।