1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার  বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ ঘোষণা রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর গ্রামে এক বিস্ময়কর ও উদ্বেগজনক ঘটনার সন্ধান মিলেছে। শতবর্ষী নরেন্দ্র নাথ দাস জীবিত থাকলেও সরকারি ভোটার তালিকায় তাকে ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে। ফলে গত এক দশক ধরে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, নরেন্দ্র নাথ দাসের জাতীয় পরিচয়পত্রে তার জন্মতারিখ ৫ জুন ১৯২৭। সেই হিসেবে বর্তমানে তার বয়স প্রায় ১০০ বছর। কিন্তু বাস্তবে জীবিত থাকা সত্ত্বেও প্রশাসনিক ত্রুটির কারণে তিনি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, জমির খাজনা অনলাইনে দিতে গিয়ে প্রথম বিষয়টি ধরা পড়ে। নরেন্দ্র নাথের বড় ছেলে দুলাল চন্দ্র দাস বলেন, “বাবা জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত দেখানো হয়েছে। এ কারণে তিনি ভোট দিতে পারছেন না, এমনকি অনেক সরকারি কাজেও সমস্যায় পড়তে হচ্ছে।”

রবিবার (১৯ এপ্রিল) বিকালে নরেন্দ্র নাথ দাসের সঙ্গে কথা হলে তিনি জানান, “কি কারণে আমাকে মৃত দেখানো হয়েছে, তা আমি জানি না। বয়সের কারণে চলাফেরা কষ্টকর, তার ওপর এ ধরনের সমস্যায় পড়ে খুবই বিপাকে আছি।” বয়সজনিত কারণে তার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে, ফলে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।

 

পরিবারের অভিযোগ, সমস্যার সমাধানে একাধিকবার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন এই প্রবীণ নাগরিক।

 

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত সময়ের মধ্যে নরেন্দ্র নাথ দাসের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com