1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে প্রশ্নপত্রে ভুল,অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের তালা রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালালেন বিএনপি নেতা, আদালতে মামলা শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল উদ্ধার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রায়গঞ্জে ভারী যান ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“নিরাপদ সড়ক চাই—আর নয় সড়কে মৃত্যু” স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ক্ষিরতলা–শালিয়াগাড়ী সড়কে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ক্ষিরতলা ও শালিয়াগাড়ী এলাকার সচেতন এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, কাজী ফার্মসের ৫ টন ও তদূর্ধ্ব ভারী যানবাহন এবং ইটভাটার অবৈধ মাটি বহনকারী ট্রাক নিয়ম না মেনে চলাচল করায় এলাকায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এতে স্কুল, মসজিদ ও মন্দিরগামী মানুষসহ সাধারণ জনগণের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে।

তারা অবিলম্বে ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ মাটি পরিবহন বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com