1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছেলেকে হত্যা ও বাবার পা কেটে ফেলার হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গাবখান-ধানসিঁড়িতে আন্তর্জাতিক ইকো-ট্যুরিজম হাবের অনুমোদন নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, আখতার হোসেন ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি  নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা মোহনগঞ্জ পাইলট সরকারি বিদ্যালয়ে সহোদর কোটায় ভর্তি নিয়ে ভুয়া প্রত্যয়নের অভিযোগ, তদন্তের নির্দেশ রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোছা. হাসনাহেনা (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

 

রোববার (২৬ জুলাই) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে বাঐতারা বাজারের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হাসনাহেনা সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্দি গ্রামের ইসহাক হোসেনের মেয়ে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহর থেকে বেলকুচির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বালুবাহী ট্রাক বাঐতারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী হাসনাহেনা গুরুতর আহত হন।

 

 

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক যানবাহনটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com