1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে প্রশ্নপত্রে ভুল,অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের তালা রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুর প্রেস কাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালালেন বিএনপি নেতা, আদালতে মামলা শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল উদ্ধার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন—শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মোঃ জামাত প্রামানিকের সন্তান মোঃ মনিরুল ইসলাম (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ বেল্লাল হোসেন (৩০)।
উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে একটি কালো রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি লাল রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার,  একটি কালো রংয়ের ১৫০ সিসির (২ ডিস্ক) পালসার, একটি ১৫০ সিসির সুজুকি জিকজার এবং একটি লাল রঙের ১০০ সিসির প্লাটিনা রয়েছে।
আটককৃতদের রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com